Current date Jul 23, 2026
বিশ্ব

ক্যালিফোর্নিয়ায় যুদ্ধাহত সেনাদের আশ্রয়কেন্দ্রে বন্দুক হামলায় নিহত ৪

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক ব্যক্তি রাইফেল হাতে যুদ্ধাহত সেনাদের একটি আশ্রয় কেন্দ্রে প্রবেশ করে তিন নারীকে হত্যা করেছে।

পরে পুলিশের গুলিতে ওই হামলাকারী নিহত হয়।

পুলিশ জানায়, শুক্রবার হামলাকারী ইউন্টভিলার ওই আশ্রয় কেন্দ্রটিতে প্রবেশ করে এবং তিন নারীকে জিম্মি করে।

কয়েক ঘণ্টার জিম্মি নাটকের পর স্থানীয় সময় সন্ধ্যা ৬টার (জিএমটি ০২:০০) দিকে তিন নারীর মৃতদেহের পাশে বন্দুকধারীর মৃতদেহ খুঁজে পাওয়া যায় বলে জানান পুলিশের এক মুখপাত্র।

নিহত তিন নারী ওই কেন্দ্রের কর্মী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

বন্দুকধারীর পরিচয় এখনও সনাক্ত হয়নি। তার সঙ্গে নিহত তিন নারীর কোনো সম্পর্ক ছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি।

ক্যালিফোর্নিয়া হাইওয়ে টহল পুলিশের উপ প্রধান ক্রিস চাইল্ডস বলেন, “স্থানীয় ডেপুটি সবার আগে ঘটনাস্থলে উপস্থিত হন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্দেহভাজন বন্দুকধারীকে আটকাতে পাল্টা গুলি চালান।

“তিনি বন্দুকধারীকে এক জায়গায় আটকে রাখেন। যে কারণে সেখানে থাকা অন্যান্যদের প্রাণ রক্ষা পেয়েছে। এর সম্পূর্ণ কৃতিত্ব তার।”

যুক্তরাষ্ট্রে যুদ্ধাহত ও বয়োজ্যেষ্ঠ সেনাদের বড় আশ্রয় কেন্দ্রগুলোর মধ্যে সান ফ্রান্সিস্কোর নাপা ভ্যালির এই আশ্রয়কন্দ্রটি অন্যতম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...