Current date Oct 23, 2026
শিক্ষা

‘কয়েক দিন’ হাসপাতালে থাকতে হবে জাফর ইকবালকে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বর্তমানে আশঙ্কামুক্ত জানিয়ে চিকিৎসকরা বলেছেন, পুরো সুস্থ হতে তার কয়েক দিন সময় লাগবে।

মাথা, পিঠ ও হাতে জখম নিয়ে জনপ্রিয় এই লেখক বর্তমানে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন। সেখানেই রোববার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সিএমএইচ এর কনসালটেন্ট সার্জন জেনারেল মেজর জেনারেল মুন্সী মোহা. মুজিবুর রহমান বলেন, “বর্তমানে তিনি সম্পূর্ণ সজ্ঞান, সচেতন ও আশঙ্কামুক্ত আছেন। তার দ্রুত আরোগ্য এবং সংক্রমণ রোধের জন্য হাসপাতালে দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। এ বিষয়ে আমরা সবার সহযোগিতা চাই।”

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়।
আহত এই শিক্ষককে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা সিএমএইচে নেওয়া হয়।

ডা. মুজিবুর রহমান জানান, জাফর ইকবালের মাথায় চারটি এবং পিঠ ও বাঁ হাতে একটি করে আঘাতের ক্ষত রয়েছে।

“তিনি মানসিকভাবে দৃঢ় আছেন এবং পরিস্থিতি বুঝতে পারছেন। আজ সকালে তরল খাবার দেওয়া হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে তার কয়েক দিন লাগবে।”

চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার প্রয়োজন আছে কি না জানতে চাইলে সিএমএইচ এর কনসালটেন্ট সার্জন জেনারেল বলে, “আপাতত তেমন সুপারিশ আমরা করছি না।

তদন্তের প্রয়োজনে আইনশঙ্খলা বাহিনী এখন জাফর ইকবালের সঙ্গে সাক্ষাত করতে পারবে কি না জানতে চাইলে ডা. মুজিবুর রহমান বলেন, এখন দেখা না করাই ভালো।

জাফর ইকবালের স্ত্রী একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিন হক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ, ঢাকা সিএমএইচ এর কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, চিফ সার্জন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান, নিউরো সার্জন কর্নেল মু. আমিনুল ইসলাম ও লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...