Current date Sep 6, 2026
রাজনীতি

খালেদা জিয়াকে আটকে রাখতে অনেক ষড়যন্ত্র হবে : নজরুল ইসলাম খান

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে আছেন। অনেক চেষ্টা হবে খালেদা জিয়াকে আটকে রাখার, কিন্তু সেটি সফল হবে না। ইনশাআল্লাহ তিনি বের হয়ে আসবেন। আর তাঁর নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের সরকার গঠন করব।’

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় বিএনপি নেতা এসব কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, বর্তমানে জনগণ কঠিন সময় পার করছে। এর থেকে মুক্ত হতে চাইলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর সব সময় খালেদা জিয়া এ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।

‘খালেদা জিয়াকে জেলে রেখেও ভরসা পায় না সরকার। তাই বিএনপিকে শান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে দিচ্ছে না। কারণ, খালেদা জিয়া ছাড়া যদি বিএনপির জনসভায় আওয়ামী লীগের চেয়ে বেশি লোক হয়, তাহলে তো জনগণ তাদের লাজ্জা দেবে।’

নজরুল ইসলাম খান বলেন, ‘অথচ আওয়ামী লীগ ও তাদের প্রিয়ভাজনরা ঠিকই সোহরাওয়ার্দী উদ্যান ও রাস্তা বন্ধ করে যেখানে ইচ্ছা সভা-সমাবেশ করতে পারবে। আমরা সভা-সমাবেশ করতে চাইলে বলবে গোয়েন্দা তথ্য আপনাদের বিরুদ্ধে।’

শান্তিপূর্ণ আন্দোলন আওয়ামী লীগের পছন্দ নয় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘তারা চায় বিএনপি সংঘাতের রাজনীতি করবে আর তারা সুযোগ নিয়ে আমাদের নেতাকর্মীদের নির্যাতন করবে। কিন্তু আমরা সরকারের ফাঁদে পা দেয়নি। সে জন্য উসকানি দিচ্ছে সরকার।’

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ‘এক-এগারোর সময় বিএনপি ও ২০ দল ভাঙার চেষ্টা হয়েছে। খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর মনে করেছিল, বিএনপি ও জোট ভেঙে যাবে। ৫ জানুয়ারির আগে অনেককে লোভ দেখিয়ে ভোটে নেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হয়নি। বিএনপি ও ২০ দল ভাঙা যাবে না।’

সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...