Current date Sep 6, 2026
আইন-আদালতরাজনীতি

খালেদা জিয়াকে হাজির না করায় পরবর্তী শুনানি ৫ এপ্রিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আদালতে হাজির করতে না পারায় পরবর্তী শুনানির জন্য ৫ এপ্রিল বৃহস্পতিবার দিন নির্ধারণ করেছেন আদালত। এই সময় পর্যন্ত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রধান আসামি খালেদা জিয়ার জামিন বর্ধিত করেছেন আদালত। আজ বুধবার দুপুর সোয়া ১২টায় রাজধানীর বকশীবাজার কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে অবস্থিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এর আগে অসুস্থ থাকায় সকালে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজার বিশেষ আদালতে যাননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মামলার বিচারিক কার্যক্রম শেষে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, এই মামলায় যুক্তিতর্কের দিন ধার্য ছিলো বুধবার। কারা কর্তৃপক্ষ তাকে হাজির করেননি। উনি (খালেদা জিয়া) জেল কাস্টডিতে আছেন। তাকে হাজির করার দায়িত্ব কারা কর্তৃপক্ষের। যেহেতু তাকে হাজির করা হয়নি তাই আমরা আর্গুমেন্ট করতে পারিনি। ৫ এপ্রিল পরবর্তী দিন ধার্য আছে। আশা করি সেদিন তাকে হাজির করা হবে।

কেন হাজির করেনি বা কি ব্যাখ্যা কারা কর্তৃপক্ষ দিয়েছে, জানতে চাইলে কাজল বলেন, সেটা আদালত ও কারা কর্তৃপক্ষের বিষয়। আমি প্রসিকিউশন, আসামিকে আনা হলে আমি আমার কাজ করবো। এটা আমার বিষয় নয়। এর আগে গত ১৩ মার্চ রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ২৮ ও ২৯ মার্চ খালেদা জিয়াকে কারাগার থেকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

চলতি বছরের ৩০ জানুয়ারি এ মামলায় খালেদা জিয়াসহ সব আসামির সর্বোচ্চ সাজা অর্থাৎ ৭ বছর কারাদণ্ড দাবি করে দুদক প্রসিকিউশন। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করে দুদক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...