Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

খালেদা জিয়ার জামিন ২২ এপ্রিল পর্যন্ত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : অসুস্থতার কারণে আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়নি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে।

বৃহস্পতিবার সকালে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তাকে হাজির করার কথা থাকলেও তার অনুপস্থিতিতেই চলে মামলার কার্যক্রম। পরে আদালত এ মামলায় বেগম খালেদা জিয়াকে ২২শে এপ্রিল পর্যন্ত জামিন দেন।

ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান এ আদেশ দেন। এদিকে এ মামলায় বেগম জিয়াকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানির জন্য আবেদন করেছেন দুদকের আইনজীবী।

এর আগে ২৮ মার্চ ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান ৫ এপ্রিল পর্যন্ত খালেদা জিয়ার জামিন বৃদ্ধি করেন।

২২ ফেব্রুয়ারি এ মামলায় দুদকের পক্ষ থেকে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। দুদকের করা ওই আবেদনের ওপর ২৬ ফেব্রুয়ারি শুনানি হয়। ওই দিন খালেদা জিয়ার আইনজীবীরা প্রোডাকশন ওয়ারেন্ট জারির বিরোধিতা করেছিলেন। শুনানি শেষে ১৩ মার্চ আদালত খালেদা জিয়াকে আদালতে হাজির করার আদেশ দেন। ২৮ মার্চ খালেদা জিয়ার আদালতে হাজিরের দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে হাজির করেননি।

গেল ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড দেয়া হয় বেগম জিয়াকে। এরপর থেকে তিনি নাজিমউদ্দিন রোডের পুরান কারাগারে কারাবাস করছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...