Current date Oct 31, 2026
বাংলাদেশ

গাজীপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের ছোটদেওরা এলাকায় চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনটি বিকেল হয়ে যায়। এরপর থেকে ওই লাইনে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

তবে বিকল্প রেলপথ থাকায় ট্রেন চলাচলে কোনো বিঘ্ন হচ্ছে না বলে জানিয়েছেন জয়দেবপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রেজাউল করিম।

তিনি জানান, ঢাকা থেকে বিকল্প ইঞ্জিন আসার পর ট্রেন ঢাকার দিকে নিয়ে যাওয়া হবে। এ ব্যাপারে ঢাকার কমলাপুরে যোগাযোগ করা হচ্ছে। ট্রেনটির ইঞ্জিন জয়দেবপুর এবং ধীরাশ্রম স্টেশনের মাঝামাঝি বিকল হয়ে যাওয়ায় আপাতত অন্য একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হয়ে যাওয়া ট্রেনটি জয়দেবপুর স্টেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

 

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...