Current date Sep 7, 2026
Lead Newsবাংলাদেশ

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের ছয় নেতাসহ সাত জন কারাগারে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) সাধারণ সম্পাদকসহ সাতজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন। এর আগে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষসহ আটজন নেতা আত্মসমর্পণ করে জামিন চান।

আদালত মন্টু ঘোষের জামিন মঞ্জুর করলেও বাকিদের জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কারাগারে পাঠানো সাতজন হলেন টিইউসির সাধারণ সম্পাদক জলি তালুকদার, সাংগঠনিক সম্পাদক কে এম মিন্টু, আন্তর্জাতিক সম্পাদক মঞ্জুর মঈন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য সাজেদুর রহমান শামীম, টিইউসির গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জালাল হাওলাদার, সাভার আশুলিয়া শাখার সভাপতি লুৎফর রহমান এবং টিইউসির কেন্দ্রীয় সদস্য মো. শাহজাহান।

পরে আসামিপক্ষের আইনজীবী এম এ তাহের , মামলার পর চার ফেব্রুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন এই আট আসামি। জামিনের মেয়াদ শেষ হলে এই আটজন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। এর মধ্যে কেবল মন্টু ঘোষের জামিন হয়েছে।

গত ৩১ জানুয়ারি বিজিএমইএর কর্মকর্তা-কর্মাচারীদের হত্যার চেষ্টা করা হয়েছে —এমন অভিযোগ এনে বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) মেজর (অব.) রফিকুল ইসলাম রমনা থানায় মামলা করেন। মোট ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত এক শ থেকে দেড় শ জনের বিরুদ্ধে ওই মামলা করা হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...