Current date Sep 6, 2026
বাংলাদেশ

গাড়ি চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। লাশের বেশবাস দেখে পুলিশ ধারণা করছে, তিনি বুদ্ধি প্রতিবন্ধী।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসুদেব সিনহা বলেন, রাস্তা পার হওয়ার সময় সকাল ৬টার দিকে ওই ব্যক্তিকে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাঁর পরিচয় এখনো জানা যায়নি। তাঁর পরনে নোংরা শার্ট-প্যান্ট। তিনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...