Current date Jul 23, 2026
বিশ্ব

ঘণ্টায় ৪০০ কিলোমিটার গতির ট্রেন বানাচ্ছে চীন

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : চীন ঘণ্টায় সর্বোচ্চ ৪শ’ কিলোমিটার গতির নতুন বুলেট ট্রেন তৈরি করছে। দেশটিতে দ্রুত গতির রেলওয়ে প্রযুক্তির উন্নয়ন নিয়ে কাজ করা এক শীর্ষ কর্মকর্তা এ কথা জানান। খবর সিনহুয়ার।

চাইনিজ একাডেমি অব ইঞ্জিনিয়ারিংয়ের গবেষক দিং রংজুন সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, চীন পরবর্তী প্রজন্মের জন্য সর্বোচ ৬শ’ কিলোমিটার গতির চুম্বক গতির ট্রেন বানাতে গবেষণা করছে।

দিং বলেন, ট্রেনের সাথে টিভি সিগনালকে কিভাবে সংযুক্ত করা যায় বর্তমানে আমরা সেটার ওপর বেশী গুরুত্ব দিচ্ছি। ভবিষ্যতে এ ধরণের ট্রেনে স্বয়ংক্রিয় পদ্ধতি এবং চালকবিহীন প্রযুক্তি ব্যবহার করা হবে।

চীনে বর্তমানে সর্বোচ্চ ৩৫০ কিলোমিটার গতির বুলেট ট্রেন চালু রয়েছে। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর বেইজিং ও সাংহাইয়ের মধ্যে ফুজিং বুলেট ট্রেন চালুর পর চীনে এ গতি যুক্ত হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...