Current date Oct 12, 2026
Lead Newsঅর্থনীতি

চাঁদপুরে পপুলার লাইফের বীমা দাবীর৫ কোটি ২ লক্ষ ৮৬ হাজার টাকার চেক হস্তান্তর

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

দ্রুত বীমা দাবী পরিশোধের লক্ষ্য নিয়ে পপুলার লাইফের চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (১১ অক্টোবার) পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর চাঁদপুর জেলার বীমা গ্রাহকের বীমা দাবীর ৫ কোটি ২ লক্ষ ৮৬ হাজার টাকার চেক চাঁদপুর প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, ডিএমডি মোঃ কামাল হোসেন মহসিন ও মোঃ খলিলুর রহমান সিকদার, এসইডি মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও মোঃ বিল্লাল হোসেন এবং কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন প্রকল্প ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে দেখা যাচ্ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী তিনি তাঁর বক্তব্যে বলেন- “বীমা মানুষের অনিশ্চিত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা, তাই গ্রাহকদের দাবী নিষ্পত্তিতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পপুলার লাইফ নিরলসভাবে কাজ করে য়াচ্ছে”।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক শনিবার (১৯ সেপ্টেম্বর) রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা ফরিদপুর...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের বগুড়ার বীমা দাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বগুড়া অঞ্চলের ২৭৩ জন বীমা গ্রাহকের বীমাদাবীর ২ কোটি ৩৭ লক্ষ টাকার চেক হস্তান্তর ও...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের রংপুরে ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর রংপুর অঞ্চলের ৪৯৮ জন বীমা গ্রাহকের বীমাদাবীর ৩ কোটি ৪৫ লক্ষ টাকা চেক হস্তান্তর ও...