Current date Sep 11, 2026
বাংলাদেশ

চাঁদপুরে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

URL copied
Share URL copied

জেলা প্রতিবেদক:

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত একজনকে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৭টায় সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত বশির প্রধানীয়ার ছেলে মাহাবুব প্রধানীয়া (৫০), ওয়াবদা গেটের মৃত ইউসুফ হায়দারের ছেলে নেছার আহমদ হালাদার (২৫) ও মতলব দক্ষিণ উপজেলার ধুলাইতলী গ্রামের হারুন ব্যাপারীর ছেলে হাবিবুর রহমান (২৬)।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, সকাল ৭টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় আগে থেকে থেমে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের বাসের সঙ্গে সিএনজিচালত অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন নিহত হন। দুর্ঘটনাকবলিত বাস, অটোরিকশা ও ট্রাক পুলিশ হেফাজতে আছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...