Current date Sep 6, 2026
অর্থনীতি

চিনির মজুদ আছে, তবু দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : প্রতিবছর রমজানের আগে কিছু মুনাফালোভী ব্যবসায়ী চিনির দাম বাড়িয়ে তুলেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। চাহিদার বিপরীতে পর্যাপ্ত মজুদ থাকলেও বাজারে বাড়তে শুরু করেছে চিনির দাম। এরইমধ্যে দুই থেকে তিন টাকা বেড়েছে। আসছে রমজানে চিনির দাম আরও বাড়ার আশঙ্কা খুচরা বিক্রেতাদের। তবে আমদানিকারকরা বলছেন পর্যাপ্ত মজুদ রয়েছে। রমজানে দাম বাড়বে না।

বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে বছরে মোট চিনির চাহিদা ১৬ লাখ টন। এর মধ্যে প্রায় দুই লাখ টন চিনি উৎপাদন করে সরকারি মিলগুলো। বাকিটা আমদানি করে চাহিদা মিটিয়ে থাকে বেশ কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান।

খুচরা বাজারে গেল কয়েক দিনে কেজিতে তিন টাকা বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে ৫৮ টাকা আর প্যাকেট চিনি ৬২ টাকা। বিক্রেতারা বলছেন, আসছে রমজানেরও দাম বাড়তে পারে আরেক দফা।

তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, সব কোম্পানির কাছে চিনি মজুদ রয়েছে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে তারা চিনির দাম বাড়িয়ে তুলেছে। রমজানে আরও বাড়বে।

বাংলাদেশ চিনি ব্যবসায়ী সমিতির সহসভাপতি আবুল হাশেম বলেন, রমজানের আগেই আমদানি করা চিনি বাজারে আসলে সংকট হবে না। এখন মজুদ যা আছে তা চাহিদা অনুসারে সরবরাহ করা হচ্ছে। বাজারও বাড়ছে না। এমন ধারাবাহিকতা বজায় থাকলে দাম ঠিক থাকবে।

আবদুল মোনেম সুগার রিফাইনারি লিমিটেডের ডিজিএম মনিরুজ্জামান বলেন, রিফাইনারিতে ৪০ হাজার টন লিকুইট চিনি মজুদ আছে। নতুন এলসি হয়েছে যা আগামী ৩০ তারিখ আমাদের দেশে ঢুকবে, যার পরিমাণ ৫০ হাজার টন। যে সুগার মজুদ রয়েছে, সেক্ষেত্রে রমজানে দেশবাসী সহনশীল পর্যায়ে সুগার পাবে। যা ৫৫ থেকে ৫৬ টাকার উপরে উঠবেই না।

এবার অন্যান্য বারের চেয়ে সাশ্রয়ী দামে বেশি পরিমাণ চিনি বিক্রি করবে সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবি জানালেন প্রতিষ্ঠানটির মুখপাত্র হুমায়ূন কবির।

তিনি বলেন, এ বছর আমরা স্থানীয় টেন্ডারের মাধ্যমে চিনি ক্রয় করেছি। যা আমরা বাজারজাত করবো। গেলো বছরের চেয়ে আমরা বেশি বাজারজাত করবো। শেষ রমজান পর্যন্ত অন্যান্য পণ্যের মতো এটাও পাওয়া যাবে।

অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিষয়ে প্রশাসনকে সতর্ক বলে আগাম হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সামনে ডাকবো। তাদেরকে আমাদের ম্যাসেজগুলো দেয়ার চেষ্টা করবো। পাশাপাশি চিনির বড় বড় আমদানিকারকরা কতটাকা খরচে আমদানি করেছে, সরবরাহ খরচের পর দাম কত পড়তে পারে তা আমরা মনিটরিং করবো। কারসাজি করে কেউ দাম বাড়ার চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...