Current date Jul 23, 2026
বিশ্ব

চীন সীমান্তের কাছে বস্তা ভর্তি ‘কাটা হাত’ উদ্ধার

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : চুরির শাস্তি নাকি নেপথ্যে পাচার? বস্তা থেকে ২৭ জোড়া কাটা হাত উদ্ধারের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সাইবেরিয়া পুলিশের মাথায়। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য সম্ভাব্য কারণও।

সম্প্রতি চীন সীমান্তের কাছে সাইবেরিয়ার খাবরোবক্স শহর থেকে একটু অদূরে এক নদীর পাড়ে মানুষের কাটা হাত দেখতে পান স্থানীয়রা।

সেই সূত্র ধরে অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা সামনে আসে। একটি বস্তার মধ্যে থেকে উদ্ধার হয় আরও কাটা হাত। এরপর জানা যায় সেই ব্যাগের মধ্যে রয়েছে ২৭ জোড়া মানুষের হাত। মানে ৫৪টি হাত। সবকটি হাত কবজি থেকে কাটা।

জানা যায়, বরফ ঢাকা আমুর নদীর পাড়ে একটি মানুষের কাটা হাত পড়ে থাকতে দেখেন এক স্থানীয় বাসিন্দা। এরপরই মানুষের কাটা হাতে ভরতি ব্যাগ উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় পুলিশকে।

পুলিশ এসে হাতগুলি বরফের ওপর রেখে ছবি তোলে। জিজ্ঞাসাবাদ করে স্থানীয় বাসিন্দাদের। হাত গুলি কাদের, কোথা থেকে সেগুলি এসেছে, কারা ব্যাগ ফেলে দিয়ে গেছে, সব কিছুই তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, একটি হাতের মধ্যে ফিঙ্গার প্রিন্ট পাওয়া গেছে। বাকি হাতেরও পরীক্ষা করে দেখা হচ্ছে।

এদিকে কি কারণে হাত কাটা হতে পারে তার একাধিক তত্ত্ব নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। কেউ জানিয়েছে, চুরির শাস্তি দিতে কুড়ুল দিয়ে হাত কাটা হতে পারে। অন্য মতে, মৃতদেহ থেকে হাতগুলি কাটা হয়েছে। স্থানীয় কোনও হাসপাতালেরই কাজ হবে এটা।

আবার পাচারের তত্ত্বও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ফিঙ্গার প্রিন্ট যাতে খুঁজে না পাওয়া যায় তাই মৃতদেহ থেকে হাত কেটে ব্যাগে পুড়ে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় মিডিয়াতে প্রকাশ, ব্যাগের পাশে মেডিক্যাল ব্যান্ডেজ ও কিছু প্লাস্টিক জুতো পাওয়া গেছে যেগুলি হাসপাতালে পড়া হয়। পুলিশকেও ভাবাচ্ছে এই কারণগুলি। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেননি কোনও আধিকারিক।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...