Current date Oct 22, 2026
Lead Newsবাংলাদেশ

জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

URL copied
Share URL copied

আরেফিন মুক্ত: মুকসুদপুর (গোপালগঞ্জ) থেকে-

পুষ্টি বৈষম্যের দিন শেষ,স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ২৯ এপ্রিল সকাল ১০টায় স্বাস্থ্য কনফারেন্স রুমে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের আয়োজনে ও মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মানস ভট্টাচার্য এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সসদ্য সচিব ডা: রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: বিস্মদেব মন্ডল, বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, ডা: সোহরাব হোসেন কোবাদ ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।

অনুষ্ঠানে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে তৃতীয় শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত ও ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন ও ৬ষ্ঠ শ্রেনী হতে ৮ম শ্রেনী পর্যন্ত কুইজ এবং ৯ম শ্রেনী হতে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে রচনা প্রতিযোগিতা বিজয়দের মধ্যে অনুষ্ঠানের সভাপতি মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা জাতীয় পুষ্টি কমিটির সভাপতি মাহমুদ আশিক কবির পুরস্কার প্রদান করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...