Current date Sep 21, 2026
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী জাদুঘরটি ঘুরে দেখেন। এ সময় তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের নানা নির্যাতন-নিপীড়ন এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মৃতি ও প্রামাণ্য দলিল গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

এ সময় আরও উপস্থিত রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অবিস্মরণীয় আত্মত্যাগ এবং তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্মমতার সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতেই এই স্মৃতি জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

জাদুঘরটিতে গণঅভ্যুত্থানের সময়কার নানা স্থিরচিত্র, ভিডিও, শহীদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র এবং দমন-পীড়নের বিভিন্ন প্রামাণ্য দলিল সংরক্ষণ করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ও বিভিন্ন সময়ে দেশের...

Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...