Current date Oct 23, 2026
খেলা

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো ইংল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশে এসে এই প্রথম টস জিতলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। ওয়ানডের তিন ম্যাচ এবং প্রথম দুই টি-টোয়েন্টিতেই টস হেরেছেন বাটলার। শুধু তাই নয়, চলতি বছর এর আগে মোট ৮ বার টস করতে নেমে একবারও জিততে পারেননি ইংলিশ অধিনায়ক।

অবশেষে ৯ম প্রচেষ্টায় এসে তার কলটা সঠিক হলো। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে এসে টস জিতলেন তিনি এবং টস জিতেই চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিলেন প্রথমে বোলিং করার। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসানকে।

বাংলাদেশ দলে আনা হয়েছে দুটি পরিবর্তন। বাঁ-হাতি নাসুম আহমেদকে বাদ দিয়ে অভিষেক করানো হচ্ছে আরেক বাঁ-হাতি তানভিরুল ইসলামকে। এছাড়া আফিফ হোসেন ধ্রুবকে বসিয়ে রেখে একাদশে নেয়া হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে।

বাংলাদেশ একাদশ

রনি তালুকদার, লিটন দাস (উইকেটরক্ষক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ

ফিল সল্ট, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ডেভিড মালান, বেন ডাকেট, মইন আলি, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আরচার।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...