Current date Oct 23, 2026
খেলা

টাইগারদের ছন্দে ফেরাতে ‘পিতৃসুলভ’ ওয়ালশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বোলিং কোচের পাশাপাশি কোর্টনি ওয়ালশকে এবার সামলাতে হবে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব। মিশন শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় টি-২০ সিরিজে বাংলাদেশ দলকে ছন্দে ফেরানো। সেই লক্ষ্যে ক্রিকেটারদের কাছে ‘পিতৃসুলভ’ থাকতে চান ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি।

২০১৬ সালের সেপ্টেম্বরে বোলিং কোচের দায়িত্ব নেওয়ার সময় একই কথা বলেছিলেন। অন্তর্বর্তীকালীন কোচ হয়ে তারই পুনরাবৃত্তি টানলেন ওয়ালশ। কোচ হিসেবে তো কাজ করবেনই। সঙ্গে দলের অভিভাবক ভূমিকাটা হবে পিতৃসুলভ ও মেন্টর হিসেবে।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতেই ত্রিদেশীয় ওয়ানডে ফাইনাল, টেস্ট ও টি-২০ সিরিজ হেরে আত্মবিশ্বাসের তলানিতে টিম বাংলাদেশ। ক্রিকেটারদের মনোবল ফেরাতে চান ওয়ালশ। গত কয়েকদিন ধরে পেসারদের নিয়ে বিশেষ ক্যাম্পে নিয়ে ব্যস্ত সময় পার করছেন। যা চলবে ২ মার্চ পর্যন্ত। এরই মধ্যে বেড়ে গেল দায়িত্বের পরিধি। এখন গোটা দলকেই দেখভাল করতে হবে। ৪ মার্চ কলম্বোর বিমানে চাপবে ওয়ালশের শিষ্যরা।

একটি দলের প্রধান কোচ হওয়ার অভিজ্ঞতা নেই ওয়ালশের। বড় দায়িত্ব সামলানোটা হবে চ্যালেঞ্জিং। কীভাবে আগাবেন তার রূপরেখা ঠিক করে রেখেছেন তিনি।

ওয়ালশের কথায়, ‘আমার ভূমিকাটা হবে পিতৃসুলভ। আমার কাজ হবে ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করা। ফর্মহীনদের ফর্মে ফেরার কাজ করতে প্রস্তুত থাকা আবশ্যক। সবার বাড়তি পরিশ্রম করাটা নিশ্চিত করতে হবে। তা করতে পারভে আমরা ছন্দ খুঁজে পাব। দলে সবাইকে নিজেদের ভূমিকাটা পালন করার বিকল্প নেই। সবার মধ্যে যেন এই তাড়না থাকে। খেলতে হবে দলের জন্য, দলের জন্য যা প্রয়োজন তা করতে হবে। এটাই হবে আমার মূলমন্ত্র।’

আগামী ৬ মার্চ উদ্বোধনী ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে ভারত। দু’দিন পর টিম ইন্ডিয়াকে চ্যালেঞ্জ জানাবে টাইগাররা।

রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেকে দু’বার করে একে অপরের মুখোমুখি হবে। ফাইনাল ১৮ মার্চ। একমাত্র ভেন্যু কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...