Current date Sep 6, 2026
খেলা

টি-টোয়েন্টিতে টাইগারদের ছক্কার রেকর্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে বেশ কয়েকটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ। নিজেদের ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পাশাপাশি এদিন রেকর্ড ছক্কাও হাঁকিয়েছে টাইগাররা। আর ব্যক্তিগত সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ভাগ বসিয়ে দলীয় রেকর্ডে সাহায্য করেন লিটন দাশ।

ক্রিকেটের সবচেয়ে ছোট এই সংস্করণে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কা ছিল ৮টি। তবে ইনিংসে ৮ ছক্কা আছে তিনবার করে। আর প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদেরর ছুড়ে দেয়া ২১৫ রানের লক্ষ্য তাড়া করে ১২টি ছক্কা হাঁকায় বাংলাদেশ।

এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালের ৬ নভেম্বর ঢাকায় প্রথম ৮ ছক্কা হাঁকায় বাংলাদেশ। ২০১৪ সালের ১৮ মার্চ চট্টগ্রামে নেপালের বিপক্ষে ফের ৮ ছক্কা। আর ২০১৬ সালের ১৭ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় তৃতীয়বার ৮ ছক্কা হাঁকায় লাল-সবুজরা।

এদিন তামিম ইকবালের সঙ্গে ইনিংসের উদ্বোধন করা লিটন দাশ ১৯ বলে ৪৩ রানের ইনিংসে হাঁকান সর্বোচ্চ ৫টি ছক্কা। টি-২০’তে এক ইনিংসে বাংলাদেশের হয়ে তার সমান ছক্কা আছে কেবল নাজিম উদ্দিন, জিয়াউর রহমান, ও তামিমের।

একই দিন ম্যাচ জয়ী ইনিংস খেলেন মুশফিকুর রহিম। ৩৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলার পথে চারটি ছক্কা হাঁকান মুশফিক। একটি করে ছক্কা আসে তামিম, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহর ব্যাট থেকে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...