Current date Oct 23, 2026
খেলা

টেইলরের ১৮১ রানের বীরত্বে সিরিজ বাঁচালো নিউজিল্যান্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ার সেরা ১৮১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলে নিউজিল্যান্ডের সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখলেন রস টেইলর। ডানেডিনে ইংল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৩৬ রানের চ্যালেঞ্জিং টার্গেট পাঁচ উইকেট ও ৩ বল হাতে রেখে টপকে গেছে ব্ল্যাক ক্যাপসরা।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-২ সমতা বিরাজ করছে। ইংলিশদের এক ম্যাচ হাতে রেখে শিরোপা জয়ের স্বপ্নে জল ঢেলে দেন টেইলর। আগামী শনিবার (১০ মার্চ) ক্রাইস্টচার্চে সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ ওডিআই অনুষ্ঠিত হবে। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়।

টেইলর বীরত্বের বৃথাই গেল জনি বেয়ারস্টো ও জো রুটের জোড়া সেঞ্চুরি। তার ১৪৭ বলের চোখ ধাঁধানো অপরাজিত ইনিংসটিতে ছিল ১৭টি চার ও ৬টি ছক্কার মার। এটি টেইলরের ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক।

টম ল্যাথামের ব্যাট থেকে আসে ৭১। অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৫, কলিন ডি গ্র্যান্ডহোম ১২ বলে ২৩ রান করে আউট হন। টেইলরের সঙ্গে ১৩ রানে অপরাজিত থেকে রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়েন হেনরি নিকোলস।

সিরিজে সমতায় ফেরার লক্ষ্যে শুরুর ধাক্কাটা দুর্দান্তভাবেই সামাল দেয় স্বাগতিক শিবির। ২ রানের মধ্যে মার্টিন গাপটিল (০) ও কলিন মানরোর (০) উইকেট হারিয়ে চাপের মুখেই পড়েছিল কিউইরা। সেখান থেকে ৮৪ রানের জুটিতে প্রাথমিক লড়াই কাটিয়ে ওঠেন টেইলর ও উইলিয়ামসন। ল্যাথামের সঙ্গে চতুর্থ উইকেটে ১৮৭ রানের পার্টনারশিপে জয়ের ভিত গড়েন ৮ মার্চ ৩৪-এ পা রাখতে যাওয়া অভিজ্ঞ টেইলর।

টম কুরান দু’টি উইকেট নেন। একটি করে পান ক্রিস উকস, মার্ক উড ও বেন স্টোকস।

এর টস হেরে ব্যাটিং পেয়ে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে স্কোরবোর্ডে ৯ উইকেটে ৩৩৫ রান তোলে ইংলিশরা। মিডলঅর্ডার ব্যর্থ না হলে দলীয় সংগ্রহ আরও বড় হতে পারতো।

বেয়ারস্টো ও জেসন রয়ের (৪২) ওপেনিং জুটি ভাঙে ৭৭ রানে। দ্বিতীয় উইকেট পার্টনারশিপে রুট-বেয়ারস্টোর ১৯০ দলকে শক্ত অবস্থানে নিয়ে যায়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...