Current date Oct 22, 2026
Lead News

টেকনাফে পাহাড়ি বনে আগুন

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি বন পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও কয়েকটি এলাকায় হালকা আগুনের শিখা লক্ষ্য করা যাচ্ছে। এই পর্যন্ত প্রায় দেড়শ একর বনভূমি পুড়ে গেছে বলে বনবিভাগ ধারণা করেছে।

টেকনাফ উপজেলার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত পাহাড়ি বনের বিচ্ছিন্নভাবে ৩০-৪০ স্থানে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। যা নাশকতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আগুন নেভাতে উপজেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, ফায়ার সার্ভিসের কর্মীসহ স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকনাফের পৌরসভার নূর আহমেদ গুনা থেকে নাইট্যংপাড়া এলাকার পাহাড়ি বনে এ ঘটনা ঘটে।

বন বিভাগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকালে পৌর এলাকার পাহাড়ে প্রায় আড়াই কিলোমিটার এলাকায় জুড়ে আগুন জ্বলতে শুরু করে। এতে হাজার হাজার গাছপালা, সবজি ক্ষেত পুড়ে ছাই হয়ে গেছে।

টেকনাফ স্টেশনের ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিরিতি বড়ুয়া বলেন, পাহাড়ে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস কর্মীরা। লোকালয়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণ করা গেলেও পাহাড়ের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। সন্ধ্যা ৬ টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। কয়েকটি স্থানে হালকা হালকা আগুনের শিখা লক্ষ্য করা যাচ্ছে। তাও নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে।

কক্সবাজার বিভাগীয় বনকর্মকর্তা (দক্ষিন) মো: আলী কবীর জানান, এখনো পর্যন্ত কত বন পুড়েছে, তা জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, প্রায় দেড়শ একরের মতো বন পুড়ে যেতে পারে। এর মধ্যে ৭৫ একর সামাজিক বনায়ন রয়েছে। এখানে হাতির আবাসস্থল রয়েছে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান বলেন, কারা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ায় লোকালয়ের কিছু অঞ্চল ঝুঁকিতে ছিল। তবে এখন আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...