Current date Sep 6, 2026
বিশ্ব

ট্রাম্পের জামাতার ক্ষমতা কেন খর্ব করা হলো?

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ক্ষমতা খর্ব করা হয়েছে। এতদিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে অতি গোপনীয় যেসব গোয়েন্দা রিপোর্ট তিনি পেতেন- এখন থেকে সেগুলো আর তিনি পাচ্ছেন না। এমন খবর নিশ্চিত করেছে মার্কিন গণমাধ্যম।

মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে ট্রাম্পের প্রতিদিনের অতি গোপনীয় গোয়েন্দা রিপোর্ট পাবার ক্ষমতা ছিল জ্যারেড কুশনারের।

তার পূর্ব ইতিহাস বিষয়ে সব তথ্য জানার কাজ শেষ না হওয়ায় এ ধরনের গোপনীয় রিপোর্ট পাবার যে সাময়িক অধিকার তাকে দেয়া হয়েছিল- তা বন্ধ করা হয়েছে। গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন কুশনারের আইনজীবী অ্যাবে লওইল।

মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে ট্রাম্পের প্রতিদিনের অতি গোপনীয় গোয়েন্দা রিপোর্ট পাবার ক্ষমতা ছিল জ্যারেড কুশনারের।

তবে শীর্ষ গোয়েন্দা রিপোর্ট না পেলেও কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পরবে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

গোপনীয়তা রক্ষার বিষয়ে হোয়াইট হাউজ আরো যে শৃঙ্খলা আরোপ করছে- এ সিদ্ধান্ত তারই প্রমাণ বলে ধারনা করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জন কেলি জানিয়েছিলেন যে, শীর্ষ নিরাপত্তা অনুমোদন পাওয়া ব্যক্তিদের তালিকা আরো সংক্ষিপ্ত করা হবে।

রাজনীতিতে অনভিজ্ঞ কুশনার উপদেষ্টার পদ পাবার পর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা বা মেক্সিকোর সাথে সম্পর্ক রক্ষার মতো বিষয়গুলোতেও তার স্থায়ী নিরাপত্তা অনুমোদন না পাওয়া সমস্যার সৃষ্টি করছিল।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতায় রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে আগে থেকেই সমালোচিত ছিলেন ট্রাম্পের জামাতা কুশনার।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...