Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক আমপাতা

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : আম হচ্ছে ‘ফলের রাজা’।কাঁচা কিংবা পাকা সব ধরনের আমই পুষ্টি গুণে সমৃদ্ধ।আমে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায়। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কার্যকরী। আম নিয়ে এরকম আরও নানা গুণের কথা জানা থাকলেও অনেকেরই হয়তো জানা নেই আম পাতাও শরীরের জন্য দারুন উপকারী। প্রাচীনকালে এটি ওষুধি হিসেবে ব্যবহার করতেন চিকিৎসকরা।বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কচি আম পাতা দেখতে কিছুটা লালচে ও বেগুনি রঙের হয়। ধীরে ধীরে এটা গাঢ় সবুজ রঙ ধারন করে। এই পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং ফ্ল্যাভোনয়েড ও ফেনল থাকে।দক্ষিন পূর্ব এশিয়ায় কচি আম পাতা রান্না করে খাওয়ার প্রচলন আছে। আমের পাতাতে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদানও যাকে। এছাড়া কচি আম পাতা বিভিন্ন রোগের চিকিৎসায়ও ব্যবহার করা যায়।

প্রাচীন চীনে আম পাতা ডায়াবেটিস ও অ্যাজমা নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত হতো।২০১০ সালে বৈজ্ঞানিক গবেষণায়ও এর প্রমাণ পাওয়া গেছে।ইঁদুরের উপর করা ওই গবেষণায় দেখা গেছে,যেসব ইঁদুরকে আম পাতা খেতে দেওয়া হয়েছে তাদের রক্তে শর্করার মাত্রা অন্যদের তুলনায় অনেক কমে গেছে।গবেষকরা বলছেন, আম পাতা শরীরে ইনসুলিনের মতো কাজ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এছাড়া এতে ভিটামিন সি,পেকটিন এবং ফাইবার থাকায় এটি কোলেষ্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে। এসব ছাড়া আম পাতা ডায়াবেটিসের নানা উপসর্গ যেমন-ঘন ঘন মূত্রত্যাগ, দৃষ্টি শক্তি কমে যাওয়া এগুলো প্রতিরোধ করে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো ফল পেতে নিয়মিত আম পাতা খেতে পারেন। আম পাতা শুকিয়ে গুঁড়ো রাখতে পারেন। আবার গরম পানিতে সেদ্ধ করে চায়ের মতো পান করতে পারেন । এছাড়া তাজা পাতা পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিয়ে সকালে ছেঁকে নিয়ে এ পানি পান করতে পারেন।

সূত্র : এনডিটিভি

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...