Current date Sep 6, 2026
লাইফস্টাইল

ডেটিংয়ে সবচেয়ে বড় যে ভুলটি হয়

URL copied
Share URL copied

ডেটিং সম্পর্ককে মধুর করে। তা ছাড়া সম্পর্ক মজবুত ও টিকে রাখতে ডেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ডেটিং-ই প্রিয়জনের সঙ্গে রোমাঞ্চকর মুহূর্তগুলো ভাগাভাগি করার মোক্ষম সুযোগ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, ডেটিংয়ে গিয়েই নাকি সবচেয়ে বড় ভুল করে থাকেন যুগলরা।

সম্পর্কের ক্ষেত্রে কী করা উচিত আর কী করা উচিত নয় এসব নানা বিষয়ে ধারণা দিয়ে থাকে কিউ অ্যান্ড এ নামের একটি জনপ্রিয় ওয়েবসাইট। তাদের পরামর্শ, আপনি যখন ডেটিংয়ে যাবেন তখন যেকোনো বিষয়ে পরামর্শ নিতে বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারেন। অন্যথায় আপনি একটা বড় ভুলই করতে যাচ্ছেন।

সম্পর্ক বিশেষজ্ঞ ও ডেটিং কোচ জো বার্নেটের ভাষ্য, ডেটিংয়ে গিয়ে যুগলরা সবচেয়ে বড় যে ভুল করে থাকেন তা হলো তারা রোমাঞ্চ ও নিজেদের মধ্যে যোগাযোগকে এড়িয়ে যান। এমন অনেক যুগল আছেন যারা ডেটিংয়ে গিয়ে একে অপরকে ভালোভাবে জানার আগেই বিছানায় চলে যান।

জো বার্নেট আরও বলেন, যেসব যুগল ডেটিংয়ে গিয়ে দ্রুত বিছানায় যান, তারা প্রকৃতপক্ষেই রোমাঞ্চকে এড়িয়ে যান।
নারীরা সব সময় একটু রহস্যের মধ্যে দিয়েই তার প্রিয়জনের কাছ থেকে কিছু পেতে চায়। কিন্তু তারা যদি প্রিয়জনের কাছ থেকে সরাসরি কোনো কিছু পেয়ে যান, তবে ওই নারীর কাছে পুরুষটির কোনো দাম থাকে না।

সংবাদমাধ্যম ইন্ডি১০০ কে বানের্ট বলেন, যুগলদের মধ্যে যোগাযোগের সমস্যাটাই সব থেকে বড় সমস্যা।
আজকাল মানুষকে তাদের সর্ম্পক নিয়ে আলোচনা করতে কমই শোনা যায়। তাদের জন্য গুরুত্বপূর্ণ কী? কোনটা ঠিক তা নিয়ে কোনো আলোচনা নেই। কিন্ত শেষে এসে দেখা যায় এগুলোই কাজে লাগে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...