Current date Jul 23, 2026
Lead Newsবাংলাদেশ

ঢাকাকে বাঁচাতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে : শিল্পমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকাকে বাঁচাতে সরকার নানান পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকাস্থ শিল্প-কারখানা গুলোকে ঢাকার বাইরে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে মুন্সিগঞ্জের সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী ও মুদ্রণ শিল্পনগরী, কেরানীগঞ্জ উপজেলায় সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী এবং মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলায় বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী তৈরি করা হচ্ছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে এ তথ্য জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সরকার দলীয় সদস্য সুবিদ আলী ভঁইয়ার লিখিত প্রশ্নের জবাবে তিনি আরো জানান, ইতিমধ্যেই ঢাকার হাজারীবাগের ট্যানারী শিল্প কারখানাগুলোকে সাভারে উন্নত ও পরিবেশ বান্ধব স্থানে স্থানান্তর করা হয়েছে। ঢাকা শহরের বিভিন্ন স্থানে অপরিকল্পিতভাবে এবং পরিবেশবান্ধবহীন স্থানে গড়ে ওঠা প্লাস্টিক এবং মুদ্রণ শিল্পকে পরিকল্পিতভাবে একটি পরিবেশবান্ধব স্থানে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর আওতায় মুন্সিগঞ্জের সিরাজগঞ্জের সিরাজদীখান উপজেলায় প্লাস্টিক শিল্পনগরী ও মুদ্রণ শিল্পনগরী বাস্তবায়নাধীন রয়েছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পুরান ঢাকার ঘনবসতীপূর্ণ এলাকা হতে কেমিক্যাল মজুদাগার/কারখানা দ্রুত সরানোর জন্য বিসিকের আওতায় কেরানীগঞ্জ উপজেলায় সোনাগান্ধা মৌজায় কেমিক্যাল পল্লী স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া ইলেকট্রিক্যাল গুডস ম্যানুফেকচারিং এ- লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প সমূহ স্থানান্তরের জন্য মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি উপজেলায় বিসিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প নগরী শীর্ষক প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...