Current date Sep 7, 2026
বিনোদন

তবুও মন খারাপ বাপ্পির

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর মন খারাপ। এবারের বিশ্বকাপে ব্রাজিলকে সমর্থন করছেন তিনি। বিশ্বকাপ ফুটবলের গতকাল শুক্রবারের ম্যাচে তার দল ব্রাজিল ২-০ গোলে প্রতিদ্বন্দ্বী কোস্টারিকাকে হারিয়েছে। অতিরিক্ত সময়ে গোল পেয়েছেন নেইমার ও কুতিনহো। আর এই ম্যাচ জয়ের ফলে বিশ্বকাপে দ্বিতীয় পর্বের খেলার পথে একধাপ এগিয়ে গেলো ব্রাজিল।

তবুও কেন মন খারাপ বাপ্পির? ঢালিউডের সুলতান বলেন, ব্রাজিল শুরু থেকেই অনেক ভালো খেলেছে এই ম্যাচে। তবে তারা যদি সুযোগগুলো কাজে লাগাতে পারতো তাহলে অতিরিক্ত সময়ের আগেই গোল করা সম্ভব হতো। আগের সেই ব্রাজিল ও এই ব্রাজিলের অনেকটা তফাৎ রয়েছে।

একটা সময় তো ব্রাজিল দলে ১১ জনই তারকা খেলোয়াড় ছিল। তখন খেলা দেখার মজাটাই ছিল অন্যরকম। তবে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ব্রাজিল নান্দনিক ফুটবল উপহার দিয়েছে। আশা করছি পরের ম্যাচে তারা সার্বিয়ার বিপরীতে নিজেদের সেরাটা উপহার দেবে।

বাপ্পি আরও বলেন, দ্বিতীয় পর্বে যাবার জন্য আর্জেন্টিনারও নাইজেরিয়ার বিপরীতে জয় দরকার। আমাদের দেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকই বেশি। আমি চাই আর্জেন্টিনাও পরের ম্যাচে জিতে দ্বিতীয় পর্বে খেলুক।
সম্প্রতি বাপ্পি চৌধুরী ‘নায়ক’ ছবির শুটিং শেষ করেছেন। ছবিটি পরিচালনা করেছেন ইস্পাহানী আরিফ জাহান। এছাড়াও সামনের মাসে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির কাজ শুরু করবেন তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...