Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ রূপালী ব্যাংকের

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক :
“পরিশুদ্ধ বাংলাদেশ চাই” এই প্রত্যয় নিয়ে জিয়া পরিষদ রূপালী ব্যাংক পিএলসি ইউনিটের উদ্যোগে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) জিয়া পরিষদ রূপালী ব্যাংক ইউনিটের আহবায়ক মো. গোলাম সরোয়ার ও সদস্য সচিব মঞ্জুর মোরশেদ চৌধুরীর নেতৃত্বে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কর্যালয়ের সকল বিভাগে এ লিফলেট বিতরণ করা হয়।

দফাগুলোর মধ্যে রয়েছে, সম্প্রীতিমূলক সমন্বিত রাষ্ট্রসত্ত্বা প্রতিষ্ঠা, জাতীয় সমন্বয় কমিশন গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা নির্ধারণ, আইনসভায় উচ্চকক্ষের প্রবর্তন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার, সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন, অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন, ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা প্রদান, মিডিয়া কমিশন গঠন, সর্বস্তরে আইনের শাসন এবং মানবাধিকার প্রতিষ্ঠা ইত্যাদি।

এ সময় যুগ্ম আহ্বায়ক এএসএম নিয়াজ মোর্শেদ, মো. মনিরুল ইসলাম, মো. ওসমান গনি, মোহাম্মদ আব্দুর রব মিয়া, শাহজাহান কামাল, মো. রাশিদুল আলম ও জাফর সাদেক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও সদস্য মো. কামরুজ্জামান, মো. বুলবুল আলম, আশরাফুল আলম, মো. আবু জাফর, মো. আলমগীর, আব্দুল হামিদ, মো. রকিবুল হাসান, মো. আবুল কাশেম, মো. জামাল হোসেন, মোহাম্মদ আল আমিন, তারিকুল ইসলাম, মো. মামুনুর রশিদ, মো. মজিবুর রহমান, কানিজ শারমিন, মো. শাহাদাত হোসেন লিটন ও মো. মফিজুল ইসলামসহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জিয়া পরিষদের সর্বস্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...