Current date Oct 31, 2026
বাংলাদেশ

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, ৪০ হাজার লিটার ডিজেল পড়ল

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

চট্টগ্রামের হালিশহর এলাকায় রেলওয়ের গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই) একটি তেলবাহী ট্রেনের দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় ৪০ হাজার লিটার ডিজেল পড়ে গেছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। এসময় একটি ওয়াগন থেকে জ্বালানি তেল ড্রেনে পড়ে আশপাশে ছড়িয়ে যেতে থাকে।

এদিন রাত সাড়ে ১০টায় ইয়ার্ড মাস্টার আবদুল মালেক বলেন, কী পরিমাণ তেল পড়ে গেল তা জানা যায়নি। ওয়াগনটি উদ্ধারের কাজ চলছে।

জানা যায়, নগরীর গুপ্তখাল এলাকার পদ্মা-মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল নিয়ে সিজিপিওয়াইতে প্রবেশ করছিল ওই ট্রেনটি। ট্রেনটি ঢাকায় যাওয়ার কথা ছিল। কিন্তু সিজিপিওয়াইতে প্রবেশের ১৫ থেকে ২০ মিনিটের মাথায় দুইটি ওয়াগন লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা বলেন, একেকটি ওয়াগনে প্রায় ৩৮ থেকে ৪০ হাজার তেল ধরে। ওয়াগনের মুখ বন্ধ থাকার কথা। কিন্তু পড়ে খুলে যাওয়ায় তেল পড়তে শুরু করে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকে চালু হলো চেকবিহীন নগদ উত্তোলন সেবা -‘Cash By QR,

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র গ্রাহকদের জন্য চালু হয়েছে চেকবিহীন নগদ টাকা উত্তোলন সেবা। এখন থেকে গ্রাহকরা রূপালী ই-ব্যাংক অ্যাপ ব্যবহার...

Lead Newsআইন-আদালত

এমপি গাজী নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

নিজস্ব প্রতিবেদক দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা...

Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...