Current date Sep 6, 2026
বিশ্ব

ত্রিভুবনে যত ভয়ংকর বিমান দুর্ঘটনা

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নেপালের ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনা নতুন কিছু নয়। এই বিমানবন্দরে এ পর্যন্ত ৭০টিরও বেশি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। একের পর এক বিমান দুর্ঘটনার কারণে এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

নিয়মিত বিমান চলাচল শুরুর পর থেকে ত্রিভুবন বিমানবন্দরে এ পর্যন্ত বেশ কিছু বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এতে নিহন হন সাড়ে ৬শ’র বেশি মানুষ।

১৯৭২ সালের ১০ মে ১শ’ যাত্রী ও ১০ ক্রু নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই দুর্ঘটনায় নিহত হন ১জন।

তবে থাই এয়ারওয়েজের আরেকটি এয়ারবাসের এতোটা সৌভাগ্য হয়নি। ১৯৯২ সালের জুলাইয়ে ত্রিভুবনে অবতরণের আগে একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে ১শ’ ১৩ জনের মৃত্যু হয়।

একই বছরের সেপ্টেম্বরে ১শ’ ৬৭ যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারের বিমান। নিহত হন সবাই।

১৯৯৫ সালে রয়্যাল নেপাল এয়ারলাইন্সের একটি বিমান বেষ্টনী ভেঙ্গে মাঠের ভেতর ঢুকে যায়। নিহত হন ২জন।

১৯৯৯ সালের জুলাইয়ে লুফথানসার একটি বিমান এয়ারপোর্ট থেকে উড়ান শুরুর ৫ মিনিটির মধ্যেই বিধ্বস্ত হয়। ওই ঘটনায় ৫ ক্রু নিহত হয়।

একই বছরের সেপ্টেম্বরে নেকন এয়ারের একটি বিমান ত্রিভুবনের দিকে অগ্রসর হওয়ার সময় একটি টাওয়ারের সঙ্গে ধাক্কা লেগে অরণ্যে বিধ্বস্ত হয়। তাতে ১০ যাত্রী ও ৫ ক্রুর সবাই নিহত হয়।

২০১১ সালে বুদ্ধ এয়ারের একটি বিমান দুর্ঘটনার শিকার হলে ১জনের মৃত্যু হয়।

এরপর ২০১২ সালে সিতা এয়ারের একটি বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে ১৯ আরোহীর সবাই মারা যান। বহু মানুষের মৃত্যুর জন্য দায়ী এ বিমানবন্দরে ভয়াবহ সব দুর্ঘটনার তালিকাকে আরো দীর্ঘ করলো ইউএস বাংলার ফ্লাইট বিএস-টু ওয়ান ওয়ান।

পাহাড়ে ঘেরা ত্রিভুবন বিমানবন্দরটি নেপালের কাঠমান্ডু উপত্যকায়, শহরের কেন্দ্র থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে। উড়োজাহাজ তদন্তকারীদের মতে, ভৌগোলিক অবস্থান ছাড়াও নিচু দিয়ে ওড়া, মেঘ এবং ঝুঁকিপূর্ণ রানওয়ে এসব বিমান দুর্ঘটনার অন্যতম কারণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...