Current date Oct 22, 2026
Lead Newsবাংলাদেশ

থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে রেল যোগাযোগ চালুর প্রস্তাব

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : বাংলাদেশ, মিয়ানমার ও থাইল্যান্ডের মধ্যে রেল যোগাযোগ চালুর ব্যাপারে ঐকমত্য হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ড।গতকাল বৃহস্পতিবার ব্যাংককে নিজ কার্যালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত চ্যান ওচা।

তিন দিনের সফরে ব্যাংকক এসে বৃহস্পতিবার সকালে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত চ্যান-ও-চা’র সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। বৈঠকে দুই দেশের বানিজ্যিক উন্নয়ন সম্পর্কে সমুদ্র সম্পদের সুষ্ঠ ব্যবহার ও আঞ্চলিক কানেক্টিভিটি নিয়ে আলোচনা করেন তারা।

এসময় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলেন, “রোহিঙ্গা ইস্যুতে থাইল্যান্ড প্রথম থেকেই বাংলাদেশের পাশে আছে। বর্তমানে দু’দেশের বানিজ্যিক সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। গভীর সমুদ্রে ডিপ-ফিশিংয়ে থাইল্যান্ডের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। বৈঠকে থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে রেল ও সড়ক যোগাযোগের একটি প্রস্তাব এসেছে।”

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পরবর্তীতে এটাতে ভারত-চীনসহ অন্যান্য দেশকেও সঙ্গে নেওয়া যাবে। তবে, আপাতত থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশ। আমরা এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছি। এখন দেখা যাক, কাজ করতে হবে।”

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জেনারেল প্রায়ুত চ্যান ওচা বলেন, “দু’দেশের বানিজ্য ও বিনিয়োগ বাড়াতে আমরা সব সময় কাজ করছি। বাংলাদেশ যাতে তার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে পারে সেই ব্যাপারে আমরা সহযোগিতা করতে আগ্রহী।”

এসময় সমুদ্র সম্পদ আহরণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে তা পরিপূর্ণভাবে কাজে লাগাতে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা দেয়ার আশ্বসও দেন তিনি। পরে থাইল্যান্ডের বিখ্যাত এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি-এআইটিতে বঙ্গবন্ধু চেয়ারের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী।

চেয়ারের প্রথম প্রফেসর হিসেবে দায়িত্ব নেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জয়শ্রী রায়। প্রসঙ্গত দেশের বাইরে এই প্রথমবারের মতো থাইল্যান্ডের এআইটিতে চালু হলো বঙ্গবন্ধু চেয়ার। আর এরই মধ্যে দিয়ে সম্পর্কের দিক থেকে আরও একধাপ এগিয়ে গেল বাংলাদেশ-থাইল্যান্ড।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...