Current date Sep 6, 2026
বিনোদন

দর্শকের সঙ্গে প্রতারণা করতে চাই না : পপি

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : আইটেম গান দিয়ে শুরু হলো চলচ্চিত্র ‘সাহসী যোদ্ধা’। এফডিসির ৮ নম্বর ফ্লোরে এই আইটেম গানে অংশ নিয়েছেন নায়িকা পপি। সাদেক সিদ্দিকী পরিচালিত এই ছবির মূল শুটিং শুরু হবে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে।

আইটেম গান নিয়ে পপি বলেন, ‘অনেক দিন পর আইটেম গানে কাজ করছি। অনেক কিছুই ভালো লাগছে। কারণ, এখন প্রযুক্তি অনেক আধুনিক। উন্নত ক্যামেরা, জিমি জিব, সব মিলিয়ে ভালো লাগছে। আবার কিছু বিষয় আগের মতোই আছে, যেমন আমরা শুটিং করার আগে জানতে পারি না আমাকে কী নাচ করতে হবে। ড্রেস পরে লোকেশনে আসি, তখন ডান্স ডিরেক্টর আমাদের দেখিয়ে দেন, আমরা তা ক্যামেরার সামনে পরিবেশন করি। কিন্তু আমাদের আগে থেকে কোনো নাচ প্র্যাকটিস করানো হয় না। আমার কাছে মনে হয়, যদি আমরা দু-একদিন প্র্যাকটিস করার পর এই শুটিংয়ে অংশ নিতে পারতাম, তা হলে সেটে আমাদের পারফরম্যান্সও ভালো হতো।’

পপি আরো বলেন, ‘এই ছবির গল্পটা অনেক সুন্দর। যে কারণে কাজটি করতে ভালো লাগছে। আমি সব সময়ই ছবিতে কাজ করতে চাই। কিন্তু গল্প, নির্মাতাসহ পুরো প্রজেক্ট পছন্দ না হলে কাজ করব না। কারণ দর্শক আমাদের কাছে কিছু প্রত্যাশা করেন, যেনতেন কাজ করে দর্শকের সঙ্গে প্রতারণা করতে চাই না।’

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘গত দুদিন শুটিং করে আমরা একটি আইটেম গান শেষ করেছি। এখন কিছুদিন বিরতি নিয়ে আগামী মাসের ৬ তারিখ থেকে টানা শুটিং করে ছবির শুটিং শেষ করব। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন লোকেশনে আমরা ছবির শুটিং করব।’

‘সাহসী যোদ্ধা’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করছেন আমিন খান ও পপি। এ ছাড়া আরো অভিনয় করছেন ইমন, নবাগত সানাই, অভি, রিপা, ফরহাদ, সুব্রত, রেবেকা, ববি, সাহেলা, বাবলু, হেলাল খান প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...