Current date Sep 7, 2026
Lead Newsরাজনীতি

দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগঠনকে আরও শক্তিশালী করার জন্য মহিলা শ্রমিক লীগের নেতা-কর্মীদের একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন অনুষ্ঠানে আওয়ামী লীগের মহিলা কর্মীদের সামনে তিনি এ কথা বলেন।

বুধবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মহিলা শ্রমিক লীগের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষ্যে আলোচনা সভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন।’

এর আগে সংগঠনের নেতারা ফুলের তোড়া দিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং সংগঠনর পরলোকগত নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

মহিলা শ্রমিক লীগ সভাপতি রওশন জাহান সাথীর সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক শামসুন্নাহার আক্তার চৌধুরী, কুষ্টিয়া শাখার সাধারণ সম্পাদক বিউটি আক্তার এবং অন্যান্য জেলা ইউনিট নেতারা বক্তব্য রাখেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...