Current date Sep 6, 2026
খেলা

নজর কেড়েছে মুশফিকের নাগিন স্টাইল

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : নিদহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইতিহাস করা এক জয় অর্জন করলো বাংলাদেশ। টানা হারের বৃত্ত থেকে বাংলাদেশকে দারুণ জয়ে ফিরেয়ে আনলেন প্রেমাদাসার জয়ের নায়ক মুশফিকুর রহিম। ৩৫ বলে পাঁচ চার ও চার ছয়ে ৭২ রান। এই ইনিংসটা শুধু কয়েকটি সংখ্যার সমহার নয়। বরং কিছু জমে থাকা কষ্টের জবাব, নিজেকে প্রমাণের প্রাপ্তি আর দেশের রেকর্ড গড়া জয়। তাই তো ম্যাচ শেষে নাগিন স্টেইলের উদযাপনে নিজেকে সবার সামনে মেলে ধরলেন এই তারকা।

মুলত ঘরের মাঠে শেষ হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে শুরু হয় এই নাগিন ডান্স উদযাপন। দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথম ম্যাচে সাকিবের ইনজুরির কারণে দলে জায়গা পান তরুণ স্পিনার নাজমুল অপু। সেই ম্যাচে অন্য বোলারদের চেয়ে আলাদা ছিলেন অপু। মাত্র ২২ রান দিয়ে নেন দুটি উইকেট। উইকেট পাওয়ার পর এই নাগিন স্টাইলে ডান্স দিয়ে উদযাপন করেন তিনি। সেই ম্যাচে হারা দিয়ে শুরু করলেও প্রেমাদাসায় জয় দিয়েই আবারও নাগির ডান্সে উদযাপন শুরু করেন মুশফিকুর রহিম।

শনিবার স্বাগতিকদের দেয়া ২১৫ রানের পাহাড় সমান জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনশর বেশি ম্যাচ খেলা মুশফিক এই দিন খেলেন ক্যারিয়ারে সেরা ইনিংস।

এই দিন মুশফিক যখন ব্যাট করতে নামেন তখন জয়ের জন্য দলের প্রয়োজন ছিলো ৬৩ বলে ১১৫ রান। উইকেট হারানোর চাপ এবং টানা পরাজয়ের চাপ কাটিয়ে বেশ দারুণ ভাবেই ব্যাট চালান তিনি। এইদিন দলের ব্যাটিংয়ে যখন যা প্রয়োজন তখন তাই এসেছিলো তার ব্যাট থেকে। খানিকটা চোট পেয়েও দমে যাননি তিনি। মস্তিষ্ককে সঠিক ভাবে কাজে লাগিয়ে ব্যাট চালিয়ে দলকে জয়ের স্বাদ এনে দেন এই ব্যাটসম্যান।

টি-টোয়েন্টি ক্রিকেটে বেশি রান তাড়া করে জয়ের দিক থেকে বাংলাদেশের এই জয় চতুর্থ। এই তালিকায় এশিয়া মহাদেশের মধ্যে সবার উপরে রয়েছে বাংলাদেশ। অর্থাৎ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা রয়েছে বাংলাদেশের পেছনে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...