Current date Oct 24, 2026
বিশ্ব

নমনীয় হয়ে শুল্ক বিল পাস করলেন ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে কয়েকটি দেশকে ছাড় দিয়ে বিতর্কিত শুল্ক বিলে স্বাক্ষর করেই ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের মতে, ‘অন্যায্য বাণিজ্যনীতিতে’ ভুগছে যুক্তরাষ্ট্র, তাই এ সিদ্ধান্ত দেশীয় শিল্পের গতি ত্বরান্বিত করবে।

বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার মেক্সিকো ও কানাডাকে বাদ দিয়ে এই বিলে সই করলেন ট্রাম্প।

গত সপ্তাহেই ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘোষণার পর দেশ এবং দেশের বাইরে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের বিপরীতে একটি ‘প্রয়োজনীয়’ ও ‘সঠিক’ প্রতিক্রিয়া জানানোর হুমকি দেয় চীন। ট্রাম্প প্রশাসনের ওপর ক্ষিপ্ত হয় কানাডা, মেক্সিকো, ব্রাজিল, ইউরোপীয় ইউনিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্ব বাণিজ্য সংস্থাও (ডব্লিউটিও) ট্রাম্পের এ সিদ্ধান্তের সমালোচনা করে। এমনকি দেশটির ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির শীর্ষ নেতারা চরম উদ্বিগ্ন হন এ সিদ্ধান্তে। এত বিরোধিতার কারণে শক্ত অবস্থান থেকে কিছুটা সরে আসে হোয়াইট হাউস।

কানাডা ও মেক্সিকোকে বাদ দিয়ে ওই শুল্কনীতি পাস করলেন ট্রাম্প। পরবর্তী ১৫ দিনের মধ্যে এই শুল্ক আরোপের বিষয়টি কার্যকর হবে। গতকাল সকালে বিলটি পাস করার আগে ট্রাম্প বলেন, ‘আমরা ন্যায্য ও নমনীয় সিদ্ধান্ত নেব।’

মূলত চীনকে বিপাকে ফেলার জন্য এই ‘বাণিজ্যযুদ্ধ’ শুরু করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। বিশ্ববাজারে প্রায় ৫০ শতাংশ স্টিলের বাজার নিয়ন্ত্রণ করে চীন। কিন্তু যুক্তরাষ্ট্রের মোট স্টিল আমদানির ১ শতাংশ আসে চীন থাকে। বড় অংশ আসে কানাডা ও ব্রাজিল থেকে। কানাডা থেকে আমদানির পরিমাণ ১৬ শতাংশ এবং ব্রাজিলের ১৩ শতাংশ। তাই ট্রাম্পের এই সিদ্ধান্তে ক্ষিপ্ত হয় কানাডা। পাল্টা পরিকল্পনা নেওয়ার হুমকি দেয় দেশটি। ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) জানায়, ট্রাম্প যদি ইট ছোড়ে, তারা পাটকেল ছুড়তে প্রস্তুত।

কানাডা ও মেক্সিকোকে শুল্কছাড় দিলেও ইইউয়ের ওপর এ সিদ্ধান্ত বহাল রেখেছেন ট্রাম্প।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...