Current date Oct 22, 2026
খেলা

নান্নু অধ্যায়ের সমাপ্তি, নতুন প্রধান নির্বাচক লিপু

URL copied
Share URL copied

অবশেষে পরিবর্তন আসছে জাতীয় দলের নির্বাচক প্যানেলে। লম্বা সময় জাতীয় দলের নির্বাচক প্যানেলে থাকার পর এবার সেখান থেকে বিদায় নিয়েছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এবং হাবিবুল বাশার। নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া হয়েছে গাজী আশরাফ হোসেন লিপুকে। সেই সাথে আরেক নতুন মুখ হান্নান সরকার।

ফারুক আহমেদ প্রধান নির্বাচকের দায়িত্ব ছাড়ার পর থেকে জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন নান্নু। তার সাথে নির্বাচক হিসেবে ছিলেন বাশার। পরে এই দুজনের সাথে যোগ দিয়েছেন আবদুর রাজ্জাক রাজ। সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে নির্বাচক প্যানেলের মেয়াদ শেষ হয়। তাদের সাথে চুক্তি আর নবায়ন করেনি বিসিবি। 

নান্নু এবং বাশার বিদায় নিলেও রাজ্জাক রয়ে গেছেন নির্বাচক প্যানেলে। সেই সাথে দুই নতুন মুখ লিপু এবং হান্নান যোগ দিচ্ছেন নির্বাচক প্যানেলে। ফলে নতুন নির্বাচক প্যানেলের তিন সদস্য হলেন গাজী আশরাফ হোসেন লিপু, হান্নান সরকার এবং আবদুর রাজ্জাক রাজ। নতুন যোগ দেওয়া দুই সদস্য লিপু এবং হান্নান ক্রিকেটেরই মানুষ। লিপু এর আগে বিসিবির ক্রিকেট অপারেশন্সে কাজ করেছেন। এছাড়া হান্নান অনূর্ধ্ব-১৯ দলের নির্বাচক ছিলেন। দুজনই জাতীয় দলের সাবেক ক্রিকেটার। 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...