Current date Sep 6, 2026
খেলা

পাকিস্তানকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে বাংলাদেশ

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক:

অস্ট্রেলিয়ার কাছে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বড় হারে সুবিধা হয়েছে বাংলাদেশের। তাদের টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ে ছয় নম্বরে উঠে এসেছে টাইগাররা।

দক্ষিণ আফ্রিকাকে তাদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়ায় ৯৩। পাকিস্তানের রেটিং পয়েন্টও সমান। তবে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে পড়ায় সাত নম্বরে নেমে গেছে বাবর আজমের দল, আগে যেখানে ছিল বাংলাদেশ।

তবে এখন ছয়ে চলে আসলেও পাকিস্তান-অস্ট্রেলিয়ার মধ্যকার চলতি ওয়ানডে সিরিজে চোখ রাখতে হবে টাইগার সমর্থকদের। তিন ম্যাচের এই সিরিজে পাকিস্তান একটি ম্যাচ জিতে গেলেও আবার ষষ্ঠ স্থান দখলে নিয়ে নেবে। আর তারা হোয়াইটওয়াশ হলে ছয় নম্বরেই থাকবে তামিম ইকবালের দল।

ওয়ানডে র‌্যাংকিংয়ে এখন শীর্ষে আছে নিউজিল্যান্ড। তাদের রেটিং পয়েন্ট ১২১। দুই নম্বরে থাকা ইংল্যান্ড দুই পয়েন্ট পিছিয়ে (১১৯)। ১১৭ পয়েন্ট নিয়ে তিনে আছে অস্ট্রেলিয়া। চার নম্বরে ভারত ১১০ এবং দক্ষিণ আফ্রিকা ১০২ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।

তার পরই এখন অবস্থান বাংলাদেশের। বাংলাদেশের পরে যথাক্রমে পাকিস্তান (৯৩), শ্রীলঙ্কা (৮১), ওয়েস্ট ইন্ডিজ (৭৭) আর আফগানিস্তান (৬৮)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...