Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

পাকিস্তানের শত প্রলোভনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিক্রি হননি : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের শত প্রলোভনেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিক্রি হননি ।

রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ না করলে বাংলাদেশ স্বাধীন হতো না।বাঙালীর সকল আন্দোলনের সূচনা করেছিরেন বঙ্গবন্ধু।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘দাদীর কাছে শুনেছি, বঙ্গবন্ধুর নানা তাকে কোলে নিয়ে বলেছিলেন, তোর ছেলের নাম শেখ মুজিবুর রহমান। দেখবি, একদিন জগৎ জোড়া নাম হবে তার। তার কথাই সত্যি হয়েছে। শুধু নিজের নাম নয়, বাঙালিকে বিশ্বসভায় পরিচিত তিনিই করে দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অনেককে পদ ও অর্থের লোভ দিলে কেনা যেত। বঙ্গবন্ধু শেখ মুজিবকে কোনো লোভ দিয়ে কিনতেও পারেনি, নিতেও পারেনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...