Current date Sep 6, 2026
বিশ্ব

পাকিস্তানে সাংবাদিক খুন

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। রাওয়ালপিন্ডির ‘হাই সিকিউরিটি জোন’-এ ঘটনাটি ঘটে। তবে হত্যাকারীকে ধরা যায়নি বলে জানা গেছে।

পাকিস্তানের পুলিশ জানিয়েছে, ওই সাংবাদিকের নাম আনজুম মুন্নের রাজা(৪০ বছর)। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে তাকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতিরা। রাওয়ালপিন্ডির ব্যাংক রোডের কাছে ঘটনাটি ঘটে। সেখান থেকে ঢিল ছোঁড়া দুরত্বে পাকিস্তান মিলিটারির প্রধান সদর দফতর অবস্থিত।

তদন্তকারী কর্মকর্তারা জানান, রাজার শরীরে ছ’টি গুলি পাওয়া গেছে। গুলিগুলো মাথা, কাধ, ঘাড় ও পেট লক্ষ্য করে ছোঁড়া হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পাকিস্তানের প্রথমসারির একটি সংবাদপত্র বলছে, ইসলামাবাদের উর্দু সংবাদপত্রে সাব এডিটর পদে কাজ করতেন রাজা। তিনি শিক্ষকতার সঙ্গেও জড়িত ছিলেন। সকালে একটি স্কুলে শিক্ষকতা করতেন তিনি। পাঁচ বছরের একটি সন্তানও রয়েছে তার।

এদিকে, ওই সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজার সঙ্গে কারো শত্রুতা ছিল না। এরকম ‘হাই সিকিউরিটি জোন’-এ খুন হওয়ার ঘটনায় তারা বিস্ময় প্রকাশ করেছেন।

পাকিস্তানের সাংবাদিকরা এই হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। সাংবাদিকদের নিরাপত্তা দেওয়ারও দাবি জানান তারা। সূত্র: জি-নিউজ

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...