Current date Sep 6, 2026
শিক্ষা

পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ সিটি কলেজের শিক্ষার্থীরা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডির ১ নম্বর সড়কে জড়ো হওয়া ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটের দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা যায়, দুপুর বারোটার কাছাকাছি সময়ে ধানমন্ডির ১ নম্বর সড়কের শেষ মাথায় ঢাকা সিটি কলেজের ২০-৩০ জন শিক্ষার্থী জড়ো হয়। এসময় আগে থেকেই সতর্ক অবস্থায় ধানমন্ডি মডেল থানার টহল টিম শিক্ষার্থীদের সরে যেতে বলে। পরে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দিলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুনরায় ধানমন্ডি পপুলার এবং মেরিয়ট কনভেনশন সেন্টারের সামনে জড়ো হয়। এসময় বিভিন্ন মোড়ে সিটি কলেজের শিক্ষকরাও শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলেন। দুপুর সাড়ে বারোটার আগেই সিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যায়।

বর্তমানে পুরো এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। স্থানীয় নিউমার্কেট এবং ধানমন্ডি মডেল থানা পুলিশের পাশাপাশি এসব এলাকাজুড়ে তৎপরতা রয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশের।

বিষয়টি নিয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপারেশন অর্পিত হালদার ঠাকুর বলেন, কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তবে এখন পরিস্থিতির শান্ত রয়েছে। আমরা সতর্ক দৃষ্টি রাখছি।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়।

এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...