Current date Sep 6, 2026
বিনোদন

প্রেমে মজেছিলেন ক্যাটরিনা-আকাশ আম্বানি (ভিডিও)!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : ভারতের বিখ্যাত ব্যবসায়ী ও ধনকুবের মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। পাত্রী শ্লোক মেহতা আকাশ আম্বানির সঙ্গে একই স্কুলে পড়তেন। সেই সূত্রেই তাদের মধ্যে পরিচয়। এমন সময়ে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সঙ্গে আকাশ আম্বানি প্রেমের খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। খবর জিনিউজের।

খবরে বলা হয়েছে, ২০১৬ সালে একটি দিওয়ালি পার্টিতে একসঙ্গে দেখা যায় আকাশ এবং শ্লোককে। অমিতাভ বচ্চনের বাড়ির দিওয়ালি পার্টিতে আকাশের সঙ্গে দেখা যায় ক্যাটরিনাকে।

এরপর ওই দুজন একসঙ্গে অনিল কাপুরের বাড়ির দিওয়ালি পার্টিতেও হাজির হন, যা নিয়ে বেশ কানাঘুষো শুরু হয়। কিন্তু বিষয়টি নিয়ে ওই সময় কোনও মন্তব্য করেননি আকাশ এবং ক্যাটরিনা কেউই।

দিওয়ালি পার্টিতে সাদা রঙের কুর্তা, পাজামা পরে হাজির হন আকাশ। এবং আইভরি শাড়িতে সবার চোখ ঝলসে দিয়ে সেখানে হাজির হন ক্যাটরিনা কাইফ। ওইদিন অনিল কাপুরের বাড়িতে রণবীর কাপুর হাজির হলে, তার সঙ্গে দূরত্ব বজায় রেখে আকাশের সঙ্গেই বেশি সময় কাটাতে দেখা যায় ক্যাটরিনা কাইফকে।

https://youtu.be/3PiLhllIrdk

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...