Current date Sep 6, 2026
বিনোদন

ফারিয়া এখন কণ্ঠশিল্পী!

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : নুসরাত ফারিয়া মডেল, উপস্থাপক, অভিনেত্রী- সে কথা সবাই জানেন। নাচে তার ভালো দখল আছে – সেটাও অজানা নয়। শুধু কণ্ঠশিল্পী ফারিয়াকে চেনেন না কেউ। এবার সেই পরিচয়ে ভক্তদের সমানে আসছেন তিনি। প্রকাশ করতে যাচ্ছেন তার প্রথম গান ‘পটাকা’। গানের কথা লিখেছেন রাকিব রাহুল, সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রীতম হাসান।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘অনেক দিনের ইচ্ছা থেকেই গান গাওয়া। আমার গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। এজন্য গত গত ছয় মাস ধরে গানের অনুশীলন করেছি। এরপর সুরকার যখন বলেছেন, গান রেকর্ড করা মতো অনুশীলন হয়েছে, তখনই স্টুডিওতে গেছি। চুপিসারে গান রেকর্ড করা হলেও প্রকাশের আগে তা সবাই জানাব বলেই সিদ্ধান্ত নিয়েছি।’

ফারিয়া আরও জানান, ‘পটাকা’ গানটি আগামী এপ্রিল মাসে প্রকাশ করা হবে। অডিওর পাশাপাশি মিউজিক ভিডিও নির্মাণের পরিকল্পনা আছে। এ নিয়ে নির্মাতা বাবা যাদবের সঙ্গে কথা হয়েছে তার।মিউজিক ভিডিওতে ফারিয়ার পাশাপাশি নামী একজন মডেল থাকবেন বলেও তিনি জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...