
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ফেনী অঞ্চলের বীমা গ্রাহকের বীমাদাবীর ২ কোটি ৫৩ লক্ষ ৪৭ হাজার টাকার চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত। সোমবার (১২ অক্টোবর ) ফেনী মহিপাল প্লাজায় বীমা দাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ
ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বিশেষ অতিথি ছিলেন
অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, সিনিয়র ডিএমডি সৈয়দ
মোতাহার হোসেন, ডিএমডি মোহাম্মদ খলিলুর রহমান সিকদার, এসইডি
মোহাম্মদ সেলিম মিয়া, নির্বাহী পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও সাজ্জাদ
মাহমুদ কিশোর।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রকল্প ইনচার্জবৃন্দ এবং
কোম্পানীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ। সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী
মোঃ জয়নাল আবেদীন। ছবিতে প্রধান অতিথিকে বীমা দাবীর চেক হস্তান্তর করতে
দেখা যাচ্ছে।