Current date Oct 23, 2026
বিনোদন

ফের সার্কাসকন্যা বিউটি রূপে জয়া

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : নির্মাতা মাহমুদ দিদারের চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’-এর দ্বিতীয় ধাপের শ্যুটিংয়ে ফের সার্কাসকন্যা বিউটি রূপে ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনয়শিল্পী জয়া আহসান।

নির্মাতা জানান, নানা ধরনের অর্থনৈতিক প্রতিকূলতা পেরিয়ে আবার শুরু হলো শুটিং। মানিকগঞ্জের সাটুরিয়ার গোপালপুরের একটি সার্কাস দলের সঙ্গে শ্যুটিংয়ে যোগ দিয়েছেন জয়া আহসান, তৌকীর আহমেদসহ অন্যান্য শিল্পীরা। ১১ মার্চ শ্যুটিং চলবে।

চলতি মাসেই চলচ্চিত্রের দৃশ্যধারণ শেষ করতে চান বলে জানান মাহমুদ দিদার।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে টানা দশদিন নওগাঁর সাপাহারে শ্যুটিং হয়েছে প্রথম দফায়।
জানা গেছে, চলচ্চিত্রের গল্পটা সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার। সেখানেই সার্কাস কন্যা বিউটি চরিত্রে অভিনয় করছেন জয়া। তার মনে এখনও চরিত্রটির প্রতি প্রেম অক্ষুণ্ন।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, চিত্রনায়ক ফেরদৌস, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু প্রমুখ।

সরকারি অনুদানের চলচ্চিত্রটির প্রযোজনা সহযোগী হিসেবে আছে ইমপ্রেস টেলিফিল্ম।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সরকার বিব্রত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার...

Lead Newsঅর্থনীতি

রূপালী ব্যাংকের ময়মনসিংহ বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে ৩১ আগস্ট ২০২৬ ভিত্তিক ‘ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশের ডিস্ট্রিবিউশন ও মার্চেন্ট অ্যাকোয়ারিং কার্যক্রমে যুক্ত হলো আকিজ অনলাইন

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ‘রূপালীক্যাশ’-এর কার্যক্রম সম্প্রসারণ ও দেশের সর্বস্তরের জনগণের কাছে ডিজিটাল...