Current date Sep 6, 2026
Lead Newsবাংলাদেশ

ফ্লাইট বিএস২১১: দেশে ফিরছেন আরও তিন বাংলাদেশি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : নেপালের রাজধানী কাঠমান্ডুতে প্লেন দুর্ঘটনায় আহত আরও তিনজনকে দেশে ফেরত আনা হচ্ছে। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হয়ে আহত এই তিন যাত্রীকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।

শুক্রবার (১৬ মার্চ) সকালে রাজধানীর বারিধারায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কার্যালয়ে কোম্পানির জিএম (কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন্স) কামরুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, প্লেন দুর্ঘটনায় আহত যাত্রী মেহেদী হাসান, আলমুন নাহার অ্যানি ও সৈয়দা কামরুন নাহার স্বর্ণাকে শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে আনা হচ্ছে। দেশে তাদের চিকিৎসার জন্য রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে। তাদের চিকিৎসার সব কিছুই ইউএস-বাংলা কর্তৃপক্ষ বহন করবে।

এর আগে কাঠমান্ডু মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন স্বর্ণা, অ্যানি ও মেহেদীকে দেশে ফেরার জন্য ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে দুর্ঘটনায় আহত যাত্রী শাহরিন আহমেদকে ইউএস-বাংলা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বৃহস্পতিবার ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা বলেছেন, শাহরিনের ৫ শতাংশ পোড়া রয়েছে। তিনি এখন ভালো আছেন।

গত ১২ মার্চ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিএস২১১।

এতে প্লেনের ৭১ আরোহীর মধ্যে ৫১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ফ্লাইটটির পাইলট, কো-পাইলট, ক্রুসহ ২৬ বাংলাদেশি আরোহী রয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...