Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

‘বঙ্গবন্ধুর সময়ই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হিসেবে যাত্রা শুরু করে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আমার ভাবতে অবাক লাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কীভাবে এত কম সময়ে দেশের জন্য এত কাজ করেছেন। একটি প্রদেশকে রাষ্ট্রে পরিণত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। বাংলাদেশ তখনই স্বল্পোন্নত দেশ হিসেবে যাত্রা শুরু করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, মানুষ অনেক আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করে। কিন্তু যে রাজনীতি আমি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে শিখেছি সেটি হল নিজের উন্নয়নের জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করা, তাদের সুন্দর জীবন উপহার দেয়া।

আজ বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশের সামিল উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় বঙ্গবন্ধুর শাসনামলের সাফল্যের দিকগুলো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পাকিস্তানের দোসররা এটি সহ্য করতে না পেরে তাকে হত্যা করেছে। আমি বাবা-মা-ভাইদের হারিয়েছি। বিদেশে থাকায় আমি ও আমার বোন বেঁচে গিয়েছিলাম। কিন্তু সে বেঁচে থাকাটা যে কতটা দুঃসহ ও যাতনার যারা প্রিয়জনকে হারিয়েছে তারাই শুধু বুঝতে পারবে।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...