Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

বরিশালে সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে মা-পুত্রবধূর মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি:

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেনের বাড়ি থেকে ২ নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ জানুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দেলোয়ার হোসেনের মা লালমোননেসা বেগম (৯৫) ও পুত্রবধূ রিপা বেগম (২৩)। এছাড়া দেলোয়ার হোসেনের স্ত্রী মিনারা বেগমকে অসুস্থ অবস্থায় বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাবুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, একই ঘরে ৩ নারী ঘুমিয়ে ছিলেন। তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের মরদেহ দেখতে পেয়ে সেগুলো উদ্ধার করে। এছাড়া অজ্ঞান অবস্থায় উদ্ধার একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘরের এক কোণে সিঁধ কাটার গর্ত পাওয়া গেলেও চুরির কোনো ঘটনা ঘটেনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম।

পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তের দেওয়া বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...