Current date Jul 23, 2026
পরিবেশবাংলাদেশ

বস্তির মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠছে মিরপুরের পরিবেশ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১২ নম্বরের ইয়াসিন আলী মোল্লা বস্তির আগুন নিয়ন্ত্রণে আসলেও সেই বস্তির প্রায় ৮ হাজার ঘর পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। প্রাণ রক্ষা হলেও প্রয়োজনীয় সব হারিয়ে দিশেহারা এ বস্তির মানুষের আহাজারিতে ভারি হয়ে উঠেছে সেখানকার পরিবেশ।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বস্তিটিতে আট থেকে নয় হাজার টিন ও কাঠের ঘর ছিল। আগুনে কয়েক হাজার ঘর পুরোপুরি পুড়ে গেছে বলে জানা গেছে। এর আগে ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

বস্তিবাসীরা বলেন, প্রথমে শুধু ধোয়া দেখেছি। এরপর কোনো রকমে প্রাণটা হাতে নিয়ে ঘর ছেড়ে বাইরে বের হয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিতে পারলেও ঘরের মালামাল উদ্ধার করতে পারেনি। আমাদের সব শেষ।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল বলেন, আগুন নিয়ন্ত্রণে ২৩টি ইউনিট কাজ করে। ঘটনাস্থলে আসার রাস্তাগুলো সরু থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে অনেক সময় লেগে যায়। এতে আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হয়েছে।

আগুনের সূত্রপাত এবং দ্রুত ছড়িয়ে পড়ার বিষয়ে তিনি আরও বলেন, বস্তির বাসিন্দারা বেশির ভাগই পোশাক কারখানায় কাজ করেন। সবার ঘরেই পোশাকের ঝুট এবং প্রচুর পরিমাণে দাহ্যবস্তু ছিল। যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...