Current date Sep 6, 2026
খেলা

বাংলাদেশকে অসহযোগিতা করছে শ্রীলঙ্কা!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল সিংহলিজ স্পোর্টস ক্লাবের নেটে এল বেলা তিনটার দিকে। অনুশীলনের জায়গাটা বিসিবি একাডেমি মাঠের অর্ধেকও নয়। অনুশীলন-সুবিধা নিয়ে সন্তুষ্ট হতে পারল না বাংলাদেশ দল। অনুশীলনের জন্য উইকেটই তৈরি নয়।

গা গরম-পর্ব শুরু হতেই আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে খানিকক্ষণ কথা বলল বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। বিকল্প উপায় না পেয়ে আধঘণ্টা পর দল অনুশীলন না করেই ফিরে গেল হোটেলে। প্রেমাদাসায় একবার ফ্লাড লাইটে অনুশীলনের সুবিধা চেয়েও পায়নি বাংলাদেশ। এসএসসির নেট নিয়েও আপত্তি আছে। বৃষ্টি বাগড়ায় ইনডোরে যে অনুশীলন সারবে, সে ব্যবস্থাও করা হয়নি।

দলের ম্যানেজার খালেদ মাহমুদ বললেন, ‘এসএসসিতে অনুশীলন বলতে এই নেটে। সত্যি বলতে নেটের উইকেট ভালো নয়। যে ধরনের উইকেট চাই, ম্যাচে যেমন খেলব, সেটির কাছাকাছিও নেই। এখানে চোটে পড়ার শঙ্কাও আছে খেলোয়াড়দের। এর মধ্যে আবার বৃষ্টি।’

এবার শ্রীলঙ্কায় এসে প্রত্যাশামতো অনুশীলন সুবিধা না পেয়ে নিজেদের অসন্তুষ্টি লুকাননি মাহমুদ, ‘অবশ্যই অখুশি, আজ অনুশীলন করতে পারলাম না। প্রেমাদাসায় যেতে চেয়েছিলাম। সেখানকার উইকেটও ঢাকা। দেখছেন বৃষ্টি হচ্ছে। ওরা উইকেট ঢেকে রেখেছে। আজ সেখানে অনুশীলন করতে দেবে না।’
অবশ্য শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের সময়ও শ্রীলঙ্কা দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, স্বাগতিক বাংলাদেশ শতভাগ সহযোগিতা করছে না।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...