Current date Oct 1, 2026
Lead Newsবাংলাদেশ

বাংলাদেশ-ভারত সম্পর্কে কিছু চ্যালেঞ্জ আছে: হুমায়ুন কবির

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় প্রধানমন্ত্রীর সম্ভাব্য উচ্চপর্যায়ের সফর নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি তার প্রথম সৌজন্য সাক্ষাৎ।

বৈঠকে খুব ভালো, আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
হুমায়ুন কবির বলেন, অবশ্যই কিছু চ্যালেঞ্জ আছে।

এসব চ্যালেঞ্জ আমরা সংলাপ ও আলোচনার মাধ্যমে অতিক্রম করব। আমরা আশাবাদী, এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারব।
সম্ভাব্য সফরের বিষয়ে তিনি বলেন, কোনো এক পর্যায়ে, যখন সফরের জন্য অনুকূল পরিবেশ তৈরি হবে, তখন সফর হতে পারে। আমরা এ বিষয়ে ইতিবাচক। কিছু চ্যালেঞ্জ আছে। আলোচনার মাধ্যমে আমরা সেগুলো সমাধানের চেষ্টা করছি। ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।

ভারতে প্রধানমন্ত্রীর সফরের সময় বা তারিখ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, পারস্পরিকভাবে অনুকূল একটি জায়গায় পৌঁছানোর পরই সফরের সময় ও তারিখ নিয়ে আলোচনা হবে।

নভেম্বরে সফর হতে পারে-এমন গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা চলছে। গুঞ্জন নিয়ে আমি কথা বলি না, আমি বাস্তবতা নিয়ে কথা বলি।

তিনি আরও বলেন, বাস্তবতা হচ্ছে, আজ আমাদের খুব ভালো বৈঠক হয়েছে। আমি খুবই আশাবাদী যে খুব শিগগিরই ইতিবাচক ফলাফল আসতে পারে।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়েব্যবসা পর্যালোচনা সভা চট্টগ্রাম পিএইচপি টাওয়ারের কনফারেন্স রুমে অনুষ্ঠিতহয়। অনুষ্ঠানে প্রধান অতিথি...

বাংলাদেশ

মুকসুদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

দেলোয়ার হোসেন, স্টাফ রিপোটার স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ।প্রতি বছরের মতো এবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে ৫...

Lead Newsআইন-আদালত

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

নিজস্ব প্রতিবেদক মাগুরার আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে দেওয়া আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত...