Current date Jul 3, 2026
Lead Newsবাংলাদেশ

‘বাংলাদেশ সরকার সন্ত্রাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে’

URL copied
Share URL copied

বিশেষ প্রতিনিধি : রোহিঙ্গা সঙ্কট বিষয়ে জোরালো ভূমিকা রাখার জন্য মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সঙ্গে বৈঠককালে এ ধন্যবাদ জানান তিনি। বৈঠকে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য অনুরোধ জানান প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম রোহিঙ্গা সঙ্কট সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে মহাসচিবের ব্যক্তিগত ও জাতিসংঘের আরও জোরালো প্রচেষ্টা গ্রহণের অনুরোধ জানিয়ে মহাসচিবকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সাথে একাত্মতা পোষণ করেন এবং রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশের জনগণ বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন।

মহাসচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপত্তা ও মর্যাদার সাথে নিজ বাসভূমিতে প্রত্যাবর্তন নিশ্চিত করতে জাতিসংঘ দৃঢ় প্রতিজ্ঞ। এর সমাধানে তিনি নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাবেন মর্মে প্রতিমন্ত্রীকে আশ্বাস দেন। দ্রুততার সঙ্গে বিশেষ দূত নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও প্রতিমন্ত্রীকে জানান মহাসচিব। তিনি বাংলাদেশের অসামান্য আর্থ-সামাজিক উন্নয়নেরও প্রশংসা করেন। আন্তর্জাতিক পানি দশকের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য জাতিসংঘ মহাসচিব পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে ধন্যবাদ জানান এবং এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানামুখী পদক্ষেপের প্রশংসা করেন।

এদিকে জাতিসংঘের সন্ত্রাস দমন কার্যালয়ের আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভের সঙ্গেও বৈঠক করেছেন প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।বৈঠককালে জাতিসংঘের সন্ত্রাস দমন সংস্থা বাংলাদেশকে জোরালো যে সহযোগিতা দিয়ে যাচ্ছে, সেজন্য আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভ’কে ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স নীতি’ অনুযায়ী বাংলাদেশ সরকার সন্ত্রাস প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মর্মেও জানান প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

আন্ডার সেক্রেটারি জেনারেল ভ্লাদিমির ভরনকভ বাংলাদেশ এবং জাতিসংঘের সন্ত্রাস দমন বিভাগের সহযোগিতাকে ‘উদাহরণ সৃষ্টিকারী’ বলে উল্লেখ করেন। তিনি সন্ত্রাস দমন বিষয়ে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন এবং এ বিষয়ে বাংলাদেশকে সব ধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এছাড়া প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জাতিসংঘে নিযুক্ত আজারবাইজানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ইয়াসার টি. আলিয়েভ এর সাথে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করেন।

Share URL copied
Lead Newsবিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরান ‘শান্তিচুক্তি’: অবশেষে খুলছে হরমুজ প্রণালি

নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অবশেষে হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত শান্তিচুক্তি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঐতিহাসিক চুক্তির ঘোষণা দিয়ে জানিয়েছেন,...

Lead Newsবাংলাদেশ

নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ...

Lead Newsঅর্থনীতি

রূপালীক্যাশ ও আকিজ অনলাইনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

নিজস্ব প্রতিবেদক দেশের ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণ ও গ্রাহকসেবার মানোন্নয়নের লক্ষ্যে রূপালী ব্যাংক পিএলসি’র মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘রূপালীক্যাশ’ এবং আকিজ অনলাইনের...