Current date Sep 6, 2026
রাজনীতি

বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক : তারানা হালিম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা ও পৃষ্ঠপোষক। তাদের মদদেই জঙ্গিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে।

আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তারানা হালিম বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। আর সরকারের উদারতার কারণেই বেগম জিয়া গৃহপরিচারিকাকে জেলখানার ভিতরে নিয়ে রাখতে পারছেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...